ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জনগণের শাসক নয়, সেবক হয়ে জনসেবা করতে চাই : চেয়ারম্যান প্রার্থী রফিক

চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিকের নির্বাচনী মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিকের নির্বাচনী গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ এপ্রিল বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় জনসাধারণের আয়োজনে একটি মিছিল বের হয়।

মিছিলটি তারাকান্দি গেইটপাড় এলাকা থেকে বের হয়ে যমুনা সারকারখানা গেইট, কান্দারপাড়া বাসস্ট্যান্ড হয়ে ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

এসময় চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে, মানুষের শাসক নয়, জনগণের সেবক হয়ে জনসেবা করতে চাই। চেয়ারম্যানের দরজা সব সময় জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আপনাদের ভোটের আমানত রক্ষা করতে সব সময় চেষ্টা করে যাবো।

এসময় বক্তব্য রাখেন কবি ও গবেষক সরকার আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মঈনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমত আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন, মহিলা ইউপি সদস্য নূরী আক্তার প্রমুখ।

এদিকে ২৩ এপ্রিল সন্ধায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি ঈদগাঁ মাঠ, আওনা ও পিংনা ইউনিয়নের নির্বাচনী আলোচনা সভা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম। এসময় জনগণের দোয়া, সমর্থন ও আনারস প্রতীকে ভোট চান চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জনগণের শাসক নয়, সেবক হয়ে জনসেবা করতে চাই : চেয়ারম্যান প্রার্থী রফিক

আপডেট সময় ০৯:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪