ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

সরিষাবাড়ীতে হারানো মোবাইল ফোন পেয়ে খুশি ভুক্তভোগীরা

উদ্ধার করা মোবাইল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

যেকোনো জায়গায় মোবাইল চুরি বা হারিয়ে গেলে তা উদ্ধারে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন।

২২ এপ্রিল বিকেলে জামালপুরের সরিষাবাড়ী থানায় এক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশের আইসিটি বিভাগের অভিজ্ঞ কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইলের অবস্থান নিশ্চিত হয় তা উদ্ধার করেন। হারানোর মাত্রই জিডি বা অভিযোগ দায়ের করলে পুলিশ মোবাইল ফোন উদ্ধারসহ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে পুলিশ মানুষের পাশে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় চলতি মাসে চুরি ও হারিয়ে যাওয়া ৯টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। এর আগেও প্রায় ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ।

এসময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমানসহ পুলিশ সদস্য ও মোবাইল ফোনের মালিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

সরিষাবাড়ীতে হারানো মোবাইল ফোন পেয়ে খুশি ভুক্তভোগীরা

আপডেট সময় ০৯:৪৮:২২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪