ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে আহত হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়া। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে আহত হয়ে ৪ জন কিশোর হাসপাতালে ভর্তি হয়েছে। হঠাৎ করে কুকুরের কামড়ে আক্রান্তের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায়।

৮ এপ্রিল উপজেলার মহাদান ইউনিয়নে বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব রোগী কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজনের শরীর থেকে মাংস কামড়ে নিয়ে গেছে পাগলা কুকুর।

কুকুরে কামড়ে আক্রান্তরা হলো- উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের আরাফাত (১৫), নয়ন মিয়া (১৬), বড়সড়া গ্রামের আবদুল লতিফ (৪৫) ও খাগুড়িয়া গ্রামের সাদিক মিয়া (১৩)।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও নয়ন বিলবালিয়া জামে মসজিদ থেকে নামাজ শেষ করে বের হয়। এসময় মসজিদের মাঠে অবস্থান করা একটি পাগলা কুকুর দৌড়ে এসে আরাফাতকে কামড়ে দেয়। এসময় বন্ধু নয়ন তাকে উদ্ধার করতে আসলে পাগলা কুকুরটি তাকেও কামড়ে দেয়। অপরদিকে আবদুল লতিফ বাড়ির পাশে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এসময় একটি কুকুর দৌঁড়ে এসে তাকে এলোপাতাড়ি কামড়ে দেয়। আর সাদিক মিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তায় বের হলে তাকেও কুকুরে কামড়ে দেয়। এদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাঈম মিয়া বলেন, কুকুরে কামড় নিয়ে রাতে চারজন হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। তাদের মধ্যে তিনজন কিশোর একজন বৃদ্ধ। এদের মধ্যে তিনজনকে শরীর থেকে কামড় দিয়ে মাংস তুলে নিয়েছে কুকুর। প্রাথমিক চিকিৎসাসহ সবাইকে জলাতঙ্কের ভ্যাকসিন দিয়েছি।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে আহত হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০২:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪