ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুরে আইনজীবী জাহিদ আনোয়ারের স্মরণসভা অনুষ্ঠিত

স্মরণসভায় সভাপতির বক্তব্য রাখেন সনাক সভাপতি অজয় কুমার পাল। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে প্রয়াত সমাজসেবক আইনজীবী এইচ আর জাহিদ আনোয়ারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বিকেলে সচেতন নাগরিক কমিটির কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর আয়োজিত স্মরণসভায় সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী ইসমত পাশা, সনাক সহ সভাপতি অধ্যাপক কায়েদ উজ জামান, সনাক সদস্য অধ্যাপক হাসান মাসুদ, সাবেক সনাক সদস্য আইনজীবী মো. আনোয়ার হোসেন, আইনজীবী শামীম আরা, সনাক সদস্য পারভীন তরফদার, মনোয়ারা খানম, রনজিত বিশ্বাস খোকন, ফরহাদ হোসেন, আসমাউল আসিফ, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী, ইয়েস সদস্য ইলিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আইনজীবী এইচ আর জাহিদ আনোয়ার সচেতন নাগরিক কমিটি জামালপুরের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়েছেন। প্রয়াত এই সমাজসেবকের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বক্তারা।

সভা সঞ্চালনা করেন সনাক সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন। সভায় সনাক, ইয়েস, এসিজি সদস্যসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন :  আওয়ামী লীগ নেতা ও আইনজীবী জাহিদ আনোয়ার আর নেই

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুরে আইনজীবী জাহিদ আনোয়ারের স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪