
ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :
১৮ জানুয়ারি ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে শেরপুর জেলা দলকে ১২৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে টাঙ্গাইল জেলা দল। জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টসে জিতে অধিনায়ক মাহিমের টাঙ্গাইল জেলা দল প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৩১ রান করে। (মাহিম ৮৫, নক্ষত্র ৩৮, রাকিব ২৯, আশিক ১৩, সাইম ১১, রহিম* ১৪; মাহাবি ৪/৩৪, রোহিত ১/২৪, লাবেন ১/৪৪)।
দ্বিতীয় ইনিংসে অধিনায়ক রাগিবের শেরপুর জেলা দলের ব্যাটাররা পুরো ৫০ ওভার টিক থাকলেও জয়ের লক্ষ্য স্পর্শ করতে পারেনি। ৬ উইকেটের বিনিময়ে তারা ১০৭ রান করেছে। ফলে ১২৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে টাঙ্গাইল জেলা দল। (আজমাইন ২৩, জাকির ২২, রাগিব ১২, মাসুদ ১১, বাসিত* ১২; মাহিম ২/২৬, তাওফিকুর ২/১০,)।
ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের মাহিম। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান টিপু ও আব্দুল মোমিন।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে টাঙ্গাইল, মানিকগঞ্জ ও শেরপুর জেলা দল অংশ নিচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র জামালপুর জেলা কোচ মো. মিজানুর রহমান মিজু এই প্রতিবেদককে বলেন, এই টুর্নামেন্টের প্রথম লিগের একদিনের ম্যাচগুলো আজ (১৮ জানুয়ারি) শেষ হলো। ১৯ জানুয়ারি একদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলা দলের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় লিগ পর্ব।
বাংলার চিঠি ডেস্ক : 

















