ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রতিটি ইউনিয়নে যাবো উন্নয়নের চাহিদা জানার জন্য : আবুল কালাম আজাদ এমপি

মতবিনিময় সভায় জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।ছবি : আসমাউল আসিফ

জামালপুর জেলা প্রেসক্লাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।ছবি : আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, শহর ও গ্রামের মানুষের উন্নয়নের চাহিদা ভিন্ন, তবে শহর ও গ্রাম উভয় মিলেই আমার উন্নয়ন পরিকল্পনা। আমি প্রতিটি ইউনিয়নে যাবো তাদের উন্নয়নের চাহিদা জানার জন্য। সুশীল সমাজের ব্যক্তিদের কাছে শহরের উন্নয়ন চাহিদা জানবো।

১৬ জানুয়ারি জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের জেলার উন্নয়নের স্বার্থে সংবাদ উপস্থাপন করতে হবে। সাংবাদিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের জন্যও তিনি ভূমিকা রাখার কথা জানান।

জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলীর সভাপতিত্বে পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম. এ জলিল, সাংবাদিক এম সুলতান আলম, শাহ জামাল, ফজলে এলাহী মাকাম, তানভীর আজাদ মামুন, তানভীর আহমেদ হীরা, লিয়াকত হোসাইন লায়ন, জুয়েল রানা, আসমাউল আসিফ, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জামালপুরের উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী।

আরও পড়তে পারেন :
ভালো কাজ করতে হলে সকলকে লাগবে : আবুল কালাম আজাদ এমপি
সম্মিলিত চেষ্টায় বেশি উন্নয়ন করা সম্ভব : আবুল কালাম আজাদ এমপি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে যাবো উন্নয়নের চাহিদা জানার জন্য : আবুল কালাম আজাদ এমপি

আপডেট সময় ০৯:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪