ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র-মিথ্যাচার মোকাবেলায় গণমাধ্যমকর্মীরা ভূমিকা রাখতে পারে : মির্জা আজম

মির্জা আজম এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। ছবি: শুভ্র মেহেদী

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হয় তার জন্য বিএনপি-জামায়াতসহ দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে, নানা রকম মিথ্যাচার করছে। এই ষড়যন্ত্র এবং মিথ্যাচার মোকাবেলায় গণমাধ্যমকর্মীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার পাশাপাশি কিছু নামধারী মৌসুমী সাংবাদিকরা যাতে নির্বাচন বিতর্কিত করতে না পারে সেদিকেও সর্তক দৃষ্টি রাখতে হবে।

৩০ ডিসেম্বর দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ক্লাবের কার্যনির্বাহী পরিষদের পালাবদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।

মির্জা আজম এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে গণমাধ্যমে অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করে দিয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে সেই ট্রাস্টে অর্থ সহায় করে যাচ্ছেন। যার কারণে সারাদেশের সাংবাদিকরা সেই ট্রাস্ট থেকে সহায়তা পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি যদি আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেন তাহলে সাংবাদিকদের জন্য দশম ওয়েজবোর্ড করে দিবেন। আর বঙ্গবন্ধু কন্যা কখনো তার ওয়াদা ভুলে যাননা।

জামালপুর জেলা প্রেসক্লাবের বিদায়ী সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদী, বিদায়ী সাধারণ সম্পাদক বাংলাটুডে২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মুকুল রানা, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, নিউজ২৪ টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, মানবজমিনের আনোয়ারুল ইসলাম মিলন, এখন টিভির জুয়েল রানা, বাংলাদেশ টুডের এম সুলতান আলম, এনটিভির আসমাউল আসিফ প্রমুখ।

পরে প্রধান অতিথি প্রেসক্লাবের বিদায়ী এবং নতুন কার্যনির্বাহী কমিটির হাতে ফুল দিয়ে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্র-মিথ্যাচার মোকাবেলায় গণমাধ্যমকর্মীরা ভূমিকা রাখতে পারে : মির্জা আজম

আপডেট সময় ০৮:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩