ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ২ উইকেটের জয় পেল চন্দ্রিমা

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন চন্দ্রিমা হাউজিং স্পোর্টিং ক্লাবের আবির। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২৯ ডিসেম্বর দ্বিতীয় রাউন্ডের ৬ষ্ঠ ম্যাচ ২ উইকেটে জিতেছে ঢাকার চন্দ্রিমা হাউজিং স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ ছিল ফায়ার অব সোনারগাঁও।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ফায়ার অব সোনারগাঁওয়ের অধিনায়ক মাহিন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ফায়ার অব সোনারগাঁও ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৯ রান করে। (শাকিল ৪৭, তন্ময় ৪৪, মাহিন ১৪, আহাদ ১২, আবির ৩/২৩, নাহিদ ১/১৭, আসিফ ১/১৫, জাহাঙ্গীর ১/২১)

জবাবে দ্বিতীয় ইনিংসে ১৩০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক রনির চন্দ্রিমা হাউজিং স্পোর্টিং ক্লাব। তারা ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিতে যায়। এতে তারা ২ উইকেটের জয় লাভ করে। (রানা ৪৬, আসিফ ২২, আবির ১৫, ইমন ৩/৩১, আবির ২/৩০, হৃদয় ১/৭, মীম ১/২৬)

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের আবির। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান টিপু ও আব্দুর রহমান আনন্দ।

ম্যাচসেরা আবিরের হাতে ক্রেস্ট তুলে দেন টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল ও অনূর্ধ-১৯ জাতীয় দলের ক্রিকেটার আরিফুল ইসলাম জনি।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ২ উইকেটের জয় পেল চন্দ্রিমা

আপডেট সময় ১০:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩