ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সাংবাদিক ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিমের মা আর নেই

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

অনলাইন পত্রিকা বাংলারচিঠি ডটকমের সম্পাদক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিমের মা জেলেখা বেওয়া আর নেই। ২২ ডিসেম্বর দুপুর ১২টায় জামালপুর পৌরসভার তিরুথা বটতলায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

জাহাঙ্গীর সেলিম জানান, তার মায়ের জানাজা নামাজ ২২ ডিসেম্বর এশা নামাজের পর নিজবাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহসহ বিপুল সংখ্যক মুসল্লি এই জানাজা নামাজে অংশ নেন।

সাংবাদিক জাহাঙ্গীর সেলিমের মায়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, বাংলারচিঠি ডটকমের প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামান ও সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান চৌধুরী, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক কবি রাজন্য রূহানীসহ গণ্যমান্য ব্যক্তিরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সাংবাদিক ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিমের মা আর নেই

আপডেট সময় ০৫:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩