ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট উদ্বোধন

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা-চেন্নাই রুটে বিরতিহীন ফ্লাইট চালু হলো। এতে প্রতি শনিবার, সোমবার ও বৃহস্পতিবার থাকছে তিনটি ফ্লাইটের শিডিউল।

১৬ ডিসেম্বর ফ্লাইট বিজি ৩৬৩ দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ছেড়ে যায়। ফ্লাইটটি বিকেল তিনটা ২০ মিনিটে চেন্নাই পৌঁছানোর কথা রয়েছে। এরপর সোয়া চারটায় বিমানটি উড্ডয়ন করে সন্ধ্যা সাড়ে সাতটায় আবার ঢাকায় অবতরণ করার কথা। দক্ষিণ ভারতে এটি বিমান বাংলাদেশের প্রথম গন্তব্য।

উদ্বোধনের আগে ভারতীয় এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টের একজন মুখপাত্র বলেছিলেন, ‘শহরের যাত্রীরা চীনের গুয়াংজু ও কানাডার টরেন্টোর সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। বাংলাদেশে ট্রানজিট ভিসার প্রয়োজন হয় না।’

উল্লেখ্য, মেডিক্যাল ট্যুরিজম ও বিজনেস ট্র্যাভেল সেগমেন্টে ব্যবহৃত হবে সার্ভিসটি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ইন্ডিগো ছাড়াও রুটটিতে চলাচলকারী তৃতীয় বিমান সংস্থা এটি।সূত্র:ইত্তেফাক।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট উদ্বোধন

আপডেট সময় ০২:৫৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩