ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

বকশীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

সাইফুল ইসলাম দাদা

সাইফুল ইসলাম দাদা

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে দলীয় নির্দেশনা অমান্য করে নৌকায় ভোট চাওয়ায় সাইফুল ইসলাম দাদা নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।

১৩ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

সাইফুল ইসলাম দাদা উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কাঁচা বাজার সমিতির সভাপতি হিসেবে সাইফুল ইসলাম দাদা অংশ গ্রহণ করেন।

মতবিনিময় সভার এক পর্যায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদকে বিজয়ী করার লক্ষ্যে নৌকার পক্ষে ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা করেন মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দাদা।

নৌকায় ভোট চাওয়ার বিষয়টি জানাজানি হলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুল ইসলাম দাদাকে বহিষ্কারের দাবি জানান।

অবশেষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৩ ডিসেম্বর সকালে তাকে বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

এব্যাপারে বহিষ্কৃত বিএনপি নেতা সাইফুল ইসলামের মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

বকশীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

আপডেট সময় ০৭:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩