ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

ঝিনাই ব্রিজে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

ঝিনাই রেলব্রিজে কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত কিশোরের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোর নিহত হয়েছে। ৯ ডিসেম্বর দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের ঝিনাই রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ছাদে ভ্রমণ করছিল কয়েকজন কিশোর। ট্রেনটি ঝিনাই রেলব্রিজ অতিক্রম করার সময় ওই কিশোরদের একজন ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ব্রিজের রেলিংয়ের আঘাতে তার দেহ রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে গেছে। খবর পেয়ে জামালপুর রেলওয়ে পুলিশ ওই কিশোরের মরদেহ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, নিহত ওই কিশোরের বয়স আনুমানিক ১৫ বছর। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

ঝিনাই ব্রিজে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

আপডেট সময় ০৫:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩