ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে শেয়ার হবে ইনস্টাগ্রাম ও ফেসবুকে

বাংলারচিঠিডটকম ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের ব্যবহার বেড়েই চলছে। অন্যদিকে, মেটার জনপ্রিয় দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে রয়েছে অসংখ্য ব্যবহারকারী। এবার হোয়াটসঅ্যাপে আপনি যে স্ট্যাটাস দেবেন তা আপলোড হবে ইনস্টাগ্রামে।

এই ফিচারের ফলে নেটিজেনদের স্ট্যাটাস আপলোডিংয়ের সুবিধা যে বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

মূলত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কমন ফিচার এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন মার্ক জাকারবার্গ। ইনস্টাগ্রাম যেমন থ্রেডস এবং ফেসবুকের সঙ্গে কানেক্টেড। তেমন হোয়াটসঅ্যাপও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত করেছে মেটা।

এতদিন ইনস্টা স্টোরি ফেসবুকে আপলোড করার সুবিধা দিয়ে এসছে মেটা, এবার সেই ফিচারে নতুন সুবিধা যোগ হতে চলেছে। এই ফিচার বা সুবিধা সোশ্যাল মিডিয়া ইউজারদের পছন্দ হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

ওয়েবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে অধীনে 2.23.25.20 ভার্সনের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পরীক্ষামূলকভাবে এই ফিচার দেওয়া হচ্ছে। পরীক্ষা সফল হলে তবেই সবাই এটি ব্যবহার করতে পারবেন।

এই ফিচার ছাড়াও হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি ফেসবুকে আপলোড হবে এমন একটি ফিচার নিয়েও কাজ শুরু করেছে মেটা। এই ফিচার শুধু সময় বাঁচাবে না, নিয়মিত স্ট্যাটাস আপলোডিংয়ের ক্ষেত্রেও কাজে আসতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে শেয়ার হবে ইনস্টাগ্রাম ও ফেসবুকে

আপডেট সময় ০৪:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩