ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ‘হ্যান্ডলিং বল’ আউট হলেন মুশফিক

বাংলারচিঠিডটকম ডেস্ক :

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বের দ্বিতীয় ও বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ‘হ্যান্ডলিং বল’ আউট হয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

ঘটনাটি ঘটেছে ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের ৪১তম ওভারে। পেসার কাইল জেমিসনের বলে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে হাত দিয়ে বল সরিয়ে দেন মুশফিক। সাথে সাথে আউটের আবেদন করে নিউজিল্যান্ড দল। টিভি রিপ্লেতে মুশফিককে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার।

ক্রিকেট আইন অনুসারে, বল খেলার মধ্যে থাকতে ব্যাটসম্যান যদি যে হাতে ব্যাট ধরা নেই, সেই হাত দিয়ে বল ধরেন, তবে এই আউট হবেন। কিন্তু যদি চোটের হাত থেকে বাঁচতে বল ধরেন তবে তিনি আউট হবেন না।

১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের লেন হাটন টেস্ট ক্রিকেটে প্রথম এমন আউট হন। ঐ আউটটিকে বলা হত ‘হ্যান্ডলিং বল’। কিন্তু ২০১৭ সাল থেকে এটিকে বলা হচ্ছে- ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’।

রেকর্ড অনুসারে ক্রিকেটের তিন ফরম্যাটে এখন পর্যন্ত মোট ১২ জন ক্রিকেটার এমন আউট হয়েছেন।

মুশফিকের এমন আউটে হতাশ হয়েছেন টেস্টের প্রথম দিন অল্প কিছুক্ষণের জন্য ধারাভাষ্য দেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকর হিসেবে তামিমের অভিষেক বাউন্ডারি দিয়ে সেটিকে স্বাগত জানান মুশফিক। কিন্তু কিছুক্ষণ পরই অদ্ভুতভাবে আউট হন মুশফিক।

ধারাভাষ্যে তামিম বলেন, ‘আপনি এটি করতে পারেন না। এটা স্টাম্পে আঘাত করছিল না। সে গত ১৮ বছর ধরে ক্রিকেট খেলছে। এ নিয়ম ভালোভাবেই জানতেন। মুশফিকুরের মতো ক্রিকেটারের কাছ থেকে এমনটা আশা করা যায় না।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ‘হ্যান্ডলিং বল’ আউট হলেন মুশফিক

আপডেট সময় ০৯:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩