ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

বকশীগঞ্জ থানায় সার্ভিস ডেলিভারি সেন্টারের কার্যক্রম শুরু

বকশীগঞ্জ থানায় সার্ভিস ডেলিভারি সেন্টারের কার্যক্রম শুরু করেন ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ থানায় সার্ভিস ডেলিভারি সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। এতে করে কম সময়ে বেশি সেবা পাওয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ৫ ডিসেম্বর বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন এই কার্যক্রম শুরু করেন।

জানা গেছে, বকশীগঞ্জ থানার ওসি হিসেবে মোহাম্মদ আবদুল আহাদ খাঁন গত ৭ নভেম্বর যোগদানের পর থেকে বেশ কিছু প্রশংসনীয় কার্যক্রম হাতে নিয়েছেন। বিশেষ করে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা, সামাজিক সুরক্ষা কার্যক্রম নিশ্চিত করা, মাদক নির্মূল করা, জরুরী সেবা নম্বর ৯৯৯ সম্পর্কে অবগত করা ও জুয়া খেলা রোধে ইতিবাচক কর্মকাণ্ড জোরদারকরণের কাজ হাতে নেন নবাগত ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন।

শুধু তাই নয় ইতোমধ্যে মোটিভেশনাল স্পিচ এর মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন তিনি।

তিনি বাল্যবিবাহ রোধ করা, আত্মহত্যার প্রবণতা রোধ করা, ইভটিজিং রোধ করা, শিশু কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোসহ সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে মাঠে কাজ করছেন এই কর্মকর্তা।

৫ ডিসেম্বর থেকে বকশীগঞ্জ থানা পুলিশের সেবাকে আরও সহজীকরণ করতে সার্ভিস ডেলিভারি সেন্টারের কার্যক্রম শুরু করেছেন।

সার্ভিস ডেলিভারি সেন্টারে “ওসি বকশীগঞ্জ” থানা ও ডিউটি অফিসারের মোবাইল নম্বর সংবলিত একটি ব্যানার ঝুঁলিয়ে দেওয়া হয়েছে।

এর মাধ্যমে থানায় আসা কোন সেবা গ্রহিতা ওসির জন্য অপেক্ষা না করে দ্রুত সেবা নিতে ওসিকে ফোন করে সেবা নিশ্চিত করতে পারবে।

এছাড়াও সার্ভিস ডেলিভারি সেন্টারে ওসি নিজে অভিযোগ নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও উদ্যোগ নিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন।

সার্ভিস ডেলিভারী সেন্টার নিয়ে বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন জানান, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নির্দেশনায় ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশই জনগণের প্রকৃত বন্ধু এই কথাটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। সার্ভিস ডেলিভারি সেন্টারের মাধ্যমে কোন সেবা গ্রহিতাকে অতিরিক্ত সময় ব্যয় করে বসে থাকতে হবে না। কম সময়ে বেশি সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

বকশীগঞ্জ থানায় সার্ভিস ডেলিভারি সেন্টারের কার্যক্রম শুরু

আপডেট সময় ০৫:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩