ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুরে বর্জ্য সংগ্রহকারী ও পিট এম্পটিয়ারদের স্বাস্থ্য সুরক্ষা কর্মশালা

নিরাপত্তা উপকরণ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় সদর পৌরসভার বর্জ্য সংগ্রহকারী ও পিট এম্পটিয়ারদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে বিতরণ করা হয়েছে নিরাপত্তা উপকরণও। ২২ নভেম্বর দুপুরে পৌরসভার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাসা ফাউন্ডেশন।

জামালপুর পৌরসভার প্যানেল মেয়র-২ হাসানুজ্জামান খান রুনু’র সভাপতিত্বে ও বাসা ফাউন্ডেশন ফিনিস মন্ডিয়াল প্রকল্পের জেলা প্রজেক্ট অফিসার অসীম চন্দ দাসের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

কর্মশালায় স্বাস্থ্য সুরক্ষার ওপর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন পৌরসভার সহকারী প্রকৌশলী ফয়সাল আহাম্মেদ বকশি।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, বাসা ফাউন্ডেশনের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আব্বাস আলী মিয়া, পৌরসভার কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, কাউন্সিলর রাজিব সিংহ, বাসা ফাউন্ডেশন ফিনিস মন্ডিয়াল প্রকল্পের ওয়াস কো-অডিনেটর প্রিন্স দে রনি, পৌরসভার কনজারবেন্সি ইন্সপেক্টর মাহবুব আলম মন্জু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জামালপুর পৌরসভায় পরিছন্নকর্মী হিসেবে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। নিজেদের সুরক্ষা নিশ্চিত করেই কাজগুলো করতে হবে।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্যঝুঁকি এড়াতে বাসা ফাউন্ডেশন বর্জ্য সংগ্রহকারীদের বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করছে। সেসব সামগ্রী পরিছন্নতাকর্মীরা পরিধান করে কাজ করলে স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব।

কর্মশালা শেষে পৌর প্রাঙ্গণে ‘অবৈধভাবে বর্জ্য অপসারণ’ বিষয়ে সচেতনতামূলক একটি নাটক প্রদর্শন করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

জামালপুরে বর্জ্য সংগ্রহকারী ও পিট এম্পটিয়ারদের স্বাস্থ্য সুরক্ষা কর্মশালা

আপডেট সময় ০৬:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩