ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশসহ আহত ৪

হাসপাতালের জরুরি বিভাগে। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ১১ নভেম্বর রাত ৯টায় দিকে পৌর এলাকার এলিন ট্রেড সেন্টারের সামনে সরিষাবাড়ি-তারাকান্দি প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) মুর্শেদ আলম, পিএসআই কামরুজ্জামান, উপসহকারী পরিদর্শক (এএসআই) নাঈমুর রহমান, নসিমন চালক বাবলু মিয়া (৪৫)। আহতদেরকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ নভেম্বরের অবরোধকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে টহলে বের হন সরিষাবাড়ী থানা পুলিশ। পথিমধ্যে পৌরসভার এলিন ট্রেড সেন্টারের সামনে পৌছলে বিপরীত দিক থেকে একটি স্যালোমেশিন চালিত নসিমন সাইট দিয়ে গিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। এ সময় টহলে থাকা দুটি মোটরসাইকেল উল্টে যাওয়া নছিমনের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ৩ পুলিশ সদস্যসহ নসিমন চালক আহত হন। তোরণ নির্মাণের কাজের জন্য রাস্তার পাশে বালু জমা করে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অনেকে দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সীমান্ত সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিন পুলিশসহ চারজন চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদের মধ্যে দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কামরুজ্জামান (পিএসআই) ও উপসহকারী পরিদর্শক (এএসআই) নাঈমুর রহমানকে জামালপুর জেলা সদর হাসপাতালের নেওয়া হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ১২ নভেম্বরের অবরোধে নাশকতা রোধে নিরাপত্তা জোরদার করতে পুলিশ টহল বের করা হয়। টহলের সামনে একটি চলন্ত নসিমন হঠাৎ উল্টে রাস্তার মাঝে পড়ে যায়। এ কারণে মোটরসাইকেলে থাকা ৩ পুলিশ সদস্য আহত হয়।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশসহ আহত ৪

আপডেট সময় ০৬:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩