ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বকশীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় সমবায় দিবসে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

৪ নভেম্বর বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় র্কাযালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয় এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল জলিল।

পলাশতলা সিভিডিপি সমিতির শামীমা নাসরিন বিলাসীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা বেগম ও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট এর সুপারিনটেনডেন্ট সোহরাব হোসেন।

এসময় বক্তব্য রাখেন সমবায়ী মো. আলমগীর হাসান, সমবায়ী কারিমুল ইসলাম প্রমুখ।

দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসন, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বকশীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় ১০:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩