ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

বকশীগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ৭ নেতা-কর্মী আটক

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে বকশীগঞ্জের ৭ নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ।

২৮ অক্টোবর দিবাগত রাতে ও ২৯ অক্টোবর সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বকশীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ইউসুফ, সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে ওয়াজকুরুনী, শওকত আলীর ছেলে ইউসুফ আলী, সাইদুর রহমানের ছেলে হুমায়ুন কবির, বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের রবিজল মিয়ার ছেলে লিচু মিয়া, ওমর আলীর ছেলে মোহাম্মদ রওশন আলী ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, আটককৃতরা ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে একটি রাজনৈতিক দলের সমাবেশে সক্রিয়ভাবে অংশ গ্রহণ শেষে এলাকায় ফেরার পথে বিভিন্ন আলামত ও তথ্য উপাত্তের ভিত্তিতে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামানের দিক নিদের্শনায় বকশীগঞ্জ থানায় পূর্বের দায়েরকৃত নাশকতায় মামলার আসামী হিসেবে তাদের আটক করা হয়।

রোববার (২৯ অক্টোবর) বিকালে আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

বকশীগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ৭ নেতা-কর্মী আটক

আপডেট সময় ০৯:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩