ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

বকশীগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় সভা করেছেনে নবাগত জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৯ অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

মতবিনিময় সভায় বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে অনার্স কোর্স চালুকরণ, লাউচাপড়া বিনোদন কেন্দ্রকে আধুনিকায়ন করা, ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করা ও বন্ধ থাকা পাথর আমদানি দ্রæত চালুর উদ্যোগ নেওয়া, শেখ রাসেল ডিজিটাল ল্যাব গুলোকে সক্রিয় রাখা, পৌর এলাকায় ডাম্পিং স্টেশন স্থাপন করা, শিক্ষার মানোন্নয়নে কাজ করা, স্মার্ট বকশীগঞ্জ উপজেলা বিনির্মানে কাজ করা, ধুমালীপাড়া থেকে খুটারচর রাস্তা সংস্কার করা ও জব্বারগঞ্জ বাজার থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত সড়কটি মেরামত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় জেলা প্রশাসক মো. শফিউর রহমান , বকশীগঞ্জ উপজেলার উন্নয়নে এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

বকশীগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩