ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুরে শেখ রাসেলের জন্মদিনে রাসেল পুনর্বাসন কেন্দ্রের আয়োজন

কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস উপলক্ষে জামালপুরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ১৮ অক্টোবর দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।

দিনের শুরুতে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বেলা ১২টায় কেক কেটে এবং শিশুদের মুখ করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন।

শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী, প্রবেশন অফিসার আব্দুছ সালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

শেখ রাসেলের জন্মদিনে শিশু নিবাসীদের মাঝে উৎসবমুখর পরিবেশ।ছবি: বাংলারচিঠিডটকম

সকাল থেকেই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেন্দ্রের নিবাসীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। একাধিক শিশু বলেন, এ দিনটি আমাদের কাছে ঈদের মতো মনে হয়।

দিবসটি উপলক্ষে নিবাসীদের মাঝে উন্নত খাবার পরিবেশন এবং নতুন পোষাক বিতরণ করা হয়। সরকারি শিশু পরিবারেও দিবসটি উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

জামালপুরে শেখ রাসেলের জন্মদিনে রাসেল পুনর্বাসন কেন্দ্রের আয়োজন

আপডেট সময় ১১:১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩