ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

দেওয়ানগঞ্জে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা বদিউর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ai

ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা বদিউর রহমান

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৯৫২ এর ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমানের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। ৭ অক্টোবর সকালে উপজেলার পৌর শহরের কামিল স্নাতকোত্তর মাদ্রাসা মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।

ভাষা সৈনিক বদিউর রহমানকে গার্ড অব অনার প্রদান।ছবি: বাংলারচিঠিডটকম

ভাষা সৈনিক বদিউর রহমান উপজেলার পৌরসভার কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১৯৫২ সালে দেওয়ানগঞ্জ সমবায় উচ্চ বিদ্যালয়ের (বর্তমান সরকারি উচ্চ বিদ্যালয়) নবম শ্রেণির ছাত্র বদিউর রহমান তালুকদার ভাষা আন্দোলনে যুক্ত হন এবং ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ৭ অক্টোবর সকালে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

দেওয়ানগঞ্জে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা বদিউর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় ০৩:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩