ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

অস্ট্রেলিয়ায় ভয়ংকর দাবানলের মৌসুম নিয়ে সতর্কতা

বাংলারচিঠিডটকম ডেস্ক

অস্ট্রেলিয়ায় বার্ষিক দাবানল মৌসুম শুরুর আগেই একাধিক অগ্নিকাণ্ড শুরু হয়েছে।

এ প্রেক্ষিতে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস এক সংবাদ সম্মেলনে সকলকে উত্তপ্ত গ্রীষ্মের জন্যে প্রস্তুত থাকতে বলেছেন।

তিনি সকলকে ভয়ংকর দাবানল মৌসুমের বিষয়ে সতর্ক করে বলেছেন, আমরা কেবল অক্টোবরের প্রথম সপ্তাহে আছি। অথচ এখনই আমরা গ্রীস্মের মাঝামাঝি সময়ের পরিস্থিতিতে রয়েছি।

ক্রিস আরো বলেন, দাবানলের জন্যে এ ধরনের পরিবেশ অনুকূল এবং এ কারণে আঞ্চলিক কিছু সম্প্রদায়ের জন্যে এটি ভয়ংকর হয়ে উঠতে পারে।

প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ ক্রিসের কথার সাথে সুর মিলিয়ে বলেছেন, দাবানলের মৌসুম আগেভাবে শুরু হয়েছে। অথচ অস্ট্রেলিয়ায় বসন্ত শুরু হয়েছে এক মাস হলো।

দমকল কর্মীরা বলছে, তারা নিউ সাউথ ওয়েলসে নিয়ন্ত্রণের বাইরে থাকা ১৮টি দাবানল নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আগুনে অন্তত তিন বাড়ি ভস্মীভূত হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ৩ অক্টোবর ভিক্টোরিয়ার গ্রামীণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিক্টোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৬৫০ দমকল কর্মী ১৭ হাজার হেক্টর এলাকার আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

যদিও দিন শেষে প্রবল বর্ষণে আগুন নিভে যায়।

এদিকে বর্ষণের কারণে ৪ অক্টোবর মেলবোর্নের ১৬০ কিলোমিটার দূরের এলাকায় বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।

গত মাসে অস্ট্রেলিয়ার আবহাওয়া বু্যুরোর ঘোষণায় বলা হয়েছে, এল নিনোর প্রভাবে দেশটির আবহাওয়ায় শুষ্কতা বাড়ছে। এরফলে দাবানল ও খরা বাড়বে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় ভয়ংকর দাবানলের মৌসুম নিয়ে সতর্কতা

আপডেট সময় ০৮:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩