ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুরে বাবার মৃত্যুর শোকে ছেলেরও মৃত্যু

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বাবার মৃত্যুর শোকে এক ঘণ্টা পর ছেলেরও মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘোড়াধাপ ইউনিয়নের জোঁকা ব্যাপারীপাড়ার আহাদ আলী ব্যাপারী (৬৫) ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে বাবাকে হাসপাতালে নিয়ে যেতে ছেলে মন্টু ব্যাপারী (৩২) সিএনজি অটোরিকশার খোঁজার জন্য বের হন। পরে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরে দেখেন তার বাবা মারা গেছেন। বাবার মৃত্যুর শোকে মন্টু ব্যাপারীও হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে তার মৃত্যু হয়। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘোড়াধাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনসার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জোহর নামাজের পর তাদের জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

জামালপুরে বাবার মৃত্যুর শোকে ছেলেরও মৃত্যু

আপডেট সময় ১২:২৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩