ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শামীম মিয়া (১৬) নামে এক কিশোর মারা গেছে। এসময় আহত হয়েছে আরও একজন।

২১ জুলাই দুপুর ২টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বকশীগঞ্জ শহর থেকে একটি কাভার্ড ভ্যান ধানুয়া কামালপুরের দিকে যাওয়ার পথে বিপরীত মুখ থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই শামীম মিয়া (১৬) নামে এক কিশোর মারা যায়। শামীম মিয়া পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা মৃধা পাড়া এলাকার পুক্কা মিয়ার ছেলে। এসময় আহত হন একই এলাকার সাফিজল হকের ছেলে রাকিবুল হাসান (২৩) নামে আরও এক যুবক।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আহত যুবককে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩