ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রথমবারের মত ভারতকে হারালো বাংলাদেশ নারী দল

বাংলারচিঠিডটকম ডেস্ক : পেসার মারুফা আকতার ও স্পিনার রাবেয়া খানের দুর্দান্ত বোলিং নৈপুন্যে প্রথমবারের মত ওয়ানডে ফরম্যাটে ভারতকে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ ৪০ রানে হারিয়েছে ভারতকে। ছয়বারের দেখায় এই প্রথম ভারতকে হারের লজ্জা দিলো বাংলাদেশ। মারুফা ৪টি ও রাবেয়া ৩টি উইকেট নেন। ঐতিহাসিক এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানার দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। সাবধানী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার মুরশিদা খাতুন ও শারমিন আকতার। ৪৫ বল খেলে মাত্র ১৪ রান তুলেন তারা। রানের খাতা না খুলেই প্রথম ব্যাটার হিসেবে আউট হন শারমিন। পরের ওভারে নামের পাশে ১৩ রান রেখে ফিরেন মুরশিদা।

১৪ রানে ২ উইকেট পতনের দলের হাল ধরেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ১৫ দশমিক ১ ওভারের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। প্রায় ২ ঘন্টা খেলা বন্ধ থাকলে ম্যাচটি ৪৪ ওভারে নামিয়ে আনা হয়।

তৃতীয় উইকেটে ৭৪ বলে ৪৯ রান যোগ করে বিচ্ছিন্ন হন ফারজানা ও নিগার। ফারজানা ২৭ রানে থামলেও দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার। ফারজানার ইনিংসে ৫টি ও নিগারের ব্যাট থেকে ৩টি বাউন্ডারি আসে।

৩১তম ওভারে দলীয় ১০৩ রানের মধ্যে ফারজানা ও নিগার ফেরার পর শক্তহাতে বাংলাদেশের হাল ধরতে পারেননি পরের দিকের ব্যাটাররা। ৪৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। লোয়ার অর্ডারে সুলতানা খাতুন ১৬, ফাহিমা খাতুন অপরাজিত ১২ ও রাবেয়া খান ১০ রান করেন। অতিরিক্ত থেকে ১৯ রান পায় বাংলাদেশ। ভারতের আমানজত কৌর ৪টি উইকেট নেন।

৪৪ ওভারে জয়ের জন্য ১৫৪ রানের টার্গেটের শুরুতেই চাপে পড়ে ভারত। বাংলাদেশের বোলারদের তোপে ৬১ রানে ৫ উইকেট হারায় ভারত। এসময় মারুফা ২টি ও রাবেয়া ১টি উইকেট নেন।

শুরুর চাপ সামলে উঠার চেষ্টা করেও সফল হয়নি ভারতের মিডল অর্ডার ব্যাটাররা। মারুফা ও রাবেয়ার বোলিং তোপে ৩৫ দশমিক ৫ ওভারে ১১৩ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে দিপ্তি শর্মা ২০, আমানজত-ইয়াশটিকা ভাটিয়া ১৫ রান করে করেন।

৭ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন বাংলাদেশের মারুফা। রাবেয়া ৭ দশমিক ৫ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন। এছাড়া নাহিদা আকতার-সুলতানা খাতুন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মারুফা।

আগামী ১৯ জুলাই মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রথমবারের মত ভারতকে হারালো বাংলাদেশ নারী দল

আপডেট সময় ১১:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩