ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চুরমার, নিহত ৪, আহত ৩

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা ভেঙে চুরমার হয়ে খাদে পড়ে চারজন নিহত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। ৯ জুন দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা মুদিপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে অটোরিকশাচালক জয়নাল আবেদীন (৪২), ইউসুফ আলীর ছেলে সোলায়মান হোসেন (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮) এবং সাহেদ আলী (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রাক জামালপুর শহর থেকে ময়মনসিংহে যাচ্ছিল। এ সময় ট্রাকটি জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা মুদিপাড়া এলাকায় ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহত নয়জনকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত সোলায়মান হোসেন এবং আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এছাড়াও আহতদের মধ্যে চালকসহ আরও পাঁচজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক জয়নাল আবেদীন ও সাহেদ আলী মারা যান। গুরুতর আহত অটোর যাত্রী হানিফ মিয়া, শফিকুল ইসলাম ও খলিল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই সদরের ইটাইল থেকে অটোরিকশায় পাশের শেরপুর জেলায় যাচ্ছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বাংলারচিঠিডটকমকে বলেন, জামালপুর সদরের রানাগাছায় ট্রাকের ধাক্কায় নিহতদের মধ্যে সোলায়মান হোসেন ও আব্দুল মজিদের লাশ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহত জয়নাল আবেদীনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে এবং নিহত সাহেদ আলীর লাশ রাস্তা থেকে তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পরেই ট্রাকের চালক পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চুরমার, নিহত ৪, আহত ৩

আপডেট সময় ১০:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩