ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

বকশীগঞ্জে চালকের গলা কেটে ছিনতাই করা অটোভ্যানসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার সজিব মিয়া ও উদ্ধার অটোভ্যান। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে আরিফ মিয়া (১৫) নামে ভাড়ায় চালিত এক অটোভ্যান চালকের গলা কেটে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় সজিব মিয়া (২০) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

৩১ মে সন্ধ্যায় জামালপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অটোভ্যানটি বিক্রির সময় সজিবকে গ্রেপ্তার করেন। এসময় ছিনতাই হওয়া অটোভ্যানটি জব্দ করে পুলিশ।

জানা গেছে, ৩০ মে বিকাল ৫ টার দিকে পৌর এলাকার কাগমারী পাড়া গ্রামের ভূতবাড়ি নামক স্থানে চালক আরিফ মিয়ার গলা কেটে তার অটোভ্যানটি ছিনতাই করে দুর্বৃত্তরা। বর্তমানে আরিফ মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। দিনে দুপুরে গলা কেটে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় বকশীগঞ্জে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের আবুল হাসেমের ছেলে সজিব মিয়া ৩১ মে সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার সাহাপুর চৌরাস্তা মোড়ে অটোভ্যানটি বিক্রিকালে সদর থানা পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

১ জুন বিকালে জামালপুর সদর থানা পুলিশ গ্রেপ্তারকৃত সজিব মিয়াকে জামালপুর আদালতে পাঠিয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত আসামি সজিব মিয়ার কাছ থেকে যে অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে সেটি চালক আরিফের কাছ থেকেই ছিনতাই হওয়া। যেটি প্রাথমিকভাবে শনাক্ত করেছেন অটোভ্যান মালিক।

এঘটনার রহস্য উদঘাটনের জন্য আসামি সজিবের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে চালকের গলা কেটে ছিনতাই করা অটোভ্যানসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ১০:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩