ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাকিস্তানের কাছে শেষ ওয়ানডেতেও হারলো বাংলাদেশের যুবারা

বাংলারচিঠিডটকম ডেস্ক : ব্যাটারদের ব্যর্থতায় পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৮০ রানে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতে পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হারের লজ্জা পেল বাংলাদেশ। এর আগে চারদিনের একমাত্র টেস্ট ১০ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। এবারও দলকে ভালো সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খান। আজান ৪১ রানে থামলেও হাফ-সেঞ্চুরি তুলে ৮টি চার ও ১টি ছক্কায় ৯৩ বলে ৬৭ রানে থামেন শাহজাইব।

শাহজাইবের পর মিডল অর্ডারে হাফ-সেঞ্চুরি করেন হামজা নাওয়াজ। ৭৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭২ রান করে আউট হন তিনি। শেষ দিকে আরাফাত মিনহাসের ৪০ রানে ৮ উইকেটে ২৪৪ রানের সংগ্রহ পায় পাকিস্তান। বাংলাদেশের মাহফুজুর রহমান রাব্বি ৪২ রানে ৪ উইকেট নেন। একান্ত শেখ নেন ২ উইকেট।

২৪৫ রানের টার্গেটে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৩৮ রানে ৪ উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে ৮৩ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস। দু’জনের কেউই হাফ-সেঞ্চুরির ইনংসটাকে বড় করতে পারেননি।

৮টি চার ও ১টি ছক্কায় ৫৮ বলে ৫৩ রান করেন আহরার। ৯টি বাউন্ডারিতে ৭৯ বলে ৫৬ রান করেন জেমস। শেষদিকে বাংলাদেশের ইনিংসে ধস নামে। শূন্য রানে শেষ চার উইকেট হারিয়ে ৩৬ দশমিক ৩ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের মিনাস-আসফান্দ ৩টি করে উইকেট নেন।

আগামী ১৭ মে একই ভেন্যুতে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকিস্তানের কাছে শেষ ওয়ানডেতেও হারলো বাংলাদেশের যুবারা

আপডেট সময় ০৮:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩