ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দেওয়ানগঞ্জে বোরো ধান সংগ্রহ শুরু

বোরো ধান সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। ১০ মে সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের বেলতলি এলাকায় খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন।

জানা গেছে, এবার চলতি বোরো মৌসুমে প্রতিকেজি চাল ৪৪ টাকা দরে দুই হাজার ৭৫১ মেট্রিক টন এবং প্রতি কেজি ৩০ টাকা দরে ৭১১ মেট্রিক টন ধান ক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ সময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র শেখ মোহাম্মদ নূরুন্নবী অপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মমিনুল ইসলাম তালুকদার, স্থানীয় এমপি প্রতিনিধি বিকাশ কবীর ইমরান, রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বোরো ধান সংগ্রহ শুরু

আপডেট সময় ০৮:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩