ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

পৌর মেয়র ছানোয়ারের ঈদ উপহার পেলো ১৮০ রিকশাচালক

রিকশাচালকদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে জামালপুর পৌর শহরের ১৮০ জন নাইট রিকশাচালকদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৭ এপ্রিল দুপুরে জামালপুর পৌরসভা কার্যালয়ের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ঈদ উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর বিজু আহমেদ, কাউন্সিলর আলী আজাদ মোল্লা, কাউন্সিলর রাজীব সিংহ সাহা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী টিপু সুলতান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমী, পৌর যুব মহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার প্রমুখ।

জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, আমি অনেক আগে থেকেই বিভিন্ন উৎসবে অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। তারই ধারাবাহিকতায় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এইবার নাইট রিকশাচালকদের মাঝে আমি ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করছি।

তিনি আরও বলেন, এরআগে করোনায় ক্ষতিগ্রস্ত গরিব, অসহায় ও কর্মহীন লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সহায়তা প্রদান করেছি। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বিপুল সংখ্যক মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেকটি ঈদ ও উৎসবে ব্যক্তিগত উদ্যোগে এভাবেই সব সময় মানুষের পাশে থাকবো। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন পৌর মেয়র ছানোয়ার হোসেন।

এসময় জামালপুর পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

পৌর মেয়র ছানোয়ারের ঈদ উপহার পেলো ১৮০ রিকশাচালক

আপডেট সময় ১০:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩