ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন যুবক

আলম মিয়া

আলম মিয়া

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় পড়ে পা হারালেন আলম নামে এক যুবক। ৮ এপ্রিল সকালে দেওয়ানগঞ্জ বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আলম মিয়া দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর বাজারীপাড়া গ্রামের ছাদেক আলীর ছেলে।

জানা গেছে, ৭ এপ্রিল ব্যবসায়িক কাজে আলম মিয়া জামালপুরে যান। ৮ এপ্রিল দেওয়ানগঞ্জ রেলস্টেশনের কাছের বেলতলী বাজার এলাকায় ট্রেনটি এলে সময় বাঁচানোর জন্য চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছাড়াও তার বাম পা ট্রেনের চাকার নিচে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়।

দেওয়ানগঞ্জ স্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই হোসেন আলী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পা বিচ্ছিন্ন গুরুতর আহত ট্রেনযাত্রী আলমকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেন। পরে চিকিৎসকরা বিচ্ছিন্ন পায়ের অংশসহ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন যুবক

আপডেট সময় ০৯:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩