ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

জামালপুরে ৯ অসচ্ছল ব্যক্তি পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক

আর্থিক সহায়তার চেক বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নয়জন অসচ্ছল ও রোগাক্রান্ত ব্যক্তির মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ৪ এপ্রিল সকালে শহরের খেজুরতলায় তার বাসভবনে এসব চেক বিতরণ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এ সময় জামালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হক, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্টু, ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলু হক, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন এমপি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোপূর্বেও অসচ্ছল ও রোগাক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ৯টি চেকের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হলো। এ চেক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জামালপুরে ৯ অসচ্ছল ব্যক্তি পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক

আপডেট সময় ১১:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩