ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

প্রথম প্রীতি ম্যাচে সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : সিলেট জেলা স্টেডিয়ামে ২৫ মার্চ দুই ম্যাচের ফিফা টায়ার-১ ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজের প্রথম ম্যাচে সফরকারী সিশেলসকে ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নেয় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের শুরুতেই দুটি ফ্রি-কিকও আদায় করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি। ম্যাচের তৃতীয় মিনিটে দারুন এক সুযোগ তৈরি করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। ডান প্রান্ত থেকে বক্সের ভেতরে থাকা সজীবের উদ্দেশ্যে লম্বা ক্রস বাড়িয়েছিলেন সাদ উদ্দিন। তবে সজীব বল পাওয়ার আগেই সিশেলস ডিফেন্সের ক্লিয়ারে তা কাজে আসেনি।

৩৩ মিনিটে গোলের প্রথম কোন ভাল সুযোগ তৈরী করে বাংলাদেশ। রাইট উইং থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্রস থেকে পোস্টের খুব কাছে তপু বর্মন দারুন এক হেড করেছিল। কিন্তু সিশেলসের গোলরক্ষক আলভিন রডি দারুণ দক্ষতায় তা তালুবন্দী করেন। পরের মিনিটেই কাউন্টার এ্যাটাকে বিপজ্জনক হয়ে ওঠে সিশেলস। গোলরক্ষক রডির পাস থেকে বল নিয়ে এগিয়ে যান মিডফিল্ডার ব্র্যান্ডন রশিদ। তবে শেষ মুহূর্তে তাকে রুখে দেন তারিক। ম্যাচের আগেই বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছিলেন কাউন্টার অ্যাটাকে সিশেলস বেশ শক্তিশালি। তেমন প্রমানই তারা মাঠে দিয়েছে।

৪৩ মিনিটে আর কোন ভুল করেনি বাংলাদেশ। জামাল ভূঁইয়ার ফ্রি-কিক ঠিকমত ক্লিয়ার করতে পারেননি সিশেলস ফরোয়ার্ড ব্রেন্ডন মোলে। সেই বল থেকে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজী গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও এগিয়ে থাকা বাংলাদেশ ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল। নাইজেরিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এলিটা কিংসলের বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছে। ৮৬ মিনিটে পোস্টের খুব কাছে থেকে কিংসলের শট রডি দুর্দান্তভাবে সেভ না করলে ব্যবধান বাড়তে পারতো।

ফিফা র্যা ঙ্কিংয়ে ১৯৯ স্থানে রয়েছে সিশেলস, তাদের চেয়ে সাত ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। এক গোলে পিছিয়ে থাকা সিশেলস অবশ্য ম্যাচের শেষ পর্যন্ত লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আর সফল হতে পারেনি।

দুই দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল : আনিসুর রহমান, তপু বর্মণ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), রাকিব হোসেন, তারিক কাজী, আমিনুর রহমান, মো: সোহেল রানা, সোহেল রানা, রিমন হোসেন, সাদ উদ্দিন ও মুজিবর রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম প্রীতি ম্যাচে সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

আপডেট সময় ০৮:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩