ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

দেওয়ানগঞ্জে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

দেওয়ানগঞ্জে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।

১৬ মার্চ উপজেলার সদর ইউনিয়নের খড়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা কর্মসূচির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের ২৫৫ জন ছাত্র-ছাত্রী এই দুধ পান করতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাঈম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, ডা. বিপুল মিয়া, রংপুর ডেইরির টেরিটোরি সেলস ম্যানেজার বিল্লাল হোসেনসহ স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

জানা যায়, শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে এলডিডিপি প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে দেশের ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচদিন দুপুরের টিফিনে প্রতিদিন ২০০ মিলিগ্রাম প্যাকেটজাত তরল দুধ খাওয়ানো হবে। পরে আরও ২৫০টি স্কুলে এই কার্যক্রম চালু করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০৮:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩