ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ এখন ভিক্ষা নেয় না : মির্জা আজম

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‘বাংলাদেশ এখন ভিক্ষুকের জাতি নয়। আমরা এখন আর ভিক্ষা নেই না। আগে যারা বিদেশে কাজ করতে গিয়ে ভিক্ষুকের জাতি বলে মাথা নত করে থাকতো, আজ তারাই মাথা উঁচু করে চাকরি করছে। বাংলাদেশকে ভিক্ষুকের জাতি থেকে শেখ হাসিনা আজ উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন।

তিনি বলেন, যার যতোটুকু জমি রয়েছে সেই জমিতে কোন না কোন ফসল উৎপাদন করতে হবে। খাদ্যের যাতে সংকট না হয় সেজন্য এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে।

তিনি ১৪ মার্চ দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার স্থানীয় টনকী জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আতিক উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, হাজি দিদার পাশা, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, সদস্য নারায়ণ পাল রানা, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ ও কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়কারী অধ্যক্ষ আবু সাঈদ সাদাসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বাংলাদেশ এখন ভিক্ষা নেয় না : মির্জা আজম

আপডেট সময় ০৯:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩