ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

দেওয়ানগঞ্জে মিম বেকারিকে জরিমানা

মিম বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি:বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মিম বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। ১৩ মার্চ বিকালে উপজেলার সীমান্তবর্তী ডংধরা ইউনিয়নের বাঘারচর বাজারের মিম বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।

বাঘারচর বাহাজ পাড়াস্থ ইউনুস আলী (৪০) অভিযোগ তোলেন সকাল আনুমানিক ১০টার দিকে বাঘারচর বাজারে রাজ্জাক আলীর চায়ের দোকানে চা ও পাউরুটি খেতে শুরু করেন। পথিমধ্যে পাশে বসে থাকা শাহ আলম ও সাজু মিয়া পাউরুটিতে ময়লা থাকায় খেতে বাধা দেন। পরবর্তীতে দেখা যায় ময়লাটি মূলত কবুতরের বিষ্ঠা ছিল।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ১০টার দিকে ইউনুস আলীকে রাজ্জাকের চায়ের দোকানে পাউরুটি খেতে দেখি, হঠাৎ খেয়াল করি তার পাউরুটিতে ময়লা, সাথে সাথে খেতে নিষেধ করি। হাতে নিয়ে দেখতে পাই ময়লাটি কবুতরের বিষ্ঠা। জানা যায় পাউরুটিগুলো বাঘারচর বাজারের মিম বেকারির উৎপাদিত পণ্য।

ঘটনার পরিপ্রেক্ষিতে একই দিন বিকাল ৫টায় মিম বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। দেখা যায় একই জায়গায় বেকারি, গরুর ফার্ম, মুরগির ফার্ম, কবুতরের ফার্ম বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার স্তূপ দেখা যায়। অপরিচ্ছন্ন অবস্থায় মাছির উপস্থিতি ছিল লক্ষণীয়। মিম বেকারির মালিক ফরিদ মিয়া উপস্থিত না থাকায় মিস্ত্রি ফারুক মিয়ার উপস্থিতিতে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের মধ্যে বেকারি ও ফার্মগুলো আলাদা আলাদা করতে বলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, অপরিচ্ছন্ন, ময়লা আবর্জনা ও একই জায়গায় গরু, মুরগি, কবুতরের ফার্ম থাকায় ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার আব্দুর রাজ্জাক, ডাংধরা ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. সোলায়মান হোসেন, সানন্দবাড়ী পিআইসির উপ-পুলিশ পরিদর্শক মো. মুন্তাজ আলী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে মিম বেকারিকে জরিমানা

আপডেট সময় ০৮:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩