ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

ব্যবসায়ী জহুরুল ইসলাম মনসুরের দাফন সম্পন্ন

মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ কে এম জহুরুল ইসলাম মনসুরের (৬২) দাফন সম্পন্ন হয়েছে। ১০ মার্চ বিকেলে কাছারীপাড়া জামে মসজিদ কমপ্লেক্স সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে আসর নামাজের পর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযা হয়।

জানাযার আগে এ কে এম জহুরুল ইসলাম মনসুরের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জানাজায় তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

পরে কাছারীপাড়া জামে মসজিদ কমপ্লেক্স সংলগ্ন গোরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এ কে এম জহুরুল ইসলাম মনসুর ১০ মার্চ সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগাহী রেখে গেছেন। তিনি কাছারীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

ব্যবসায়ী জহুরুল ইসলাম মনসুরের দাফন সম্পন্ন

আপডেট সময় ০৯:১৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩