ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বকশীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

প্রতীকী ছবি

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আজির রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১০ মার্চ বেলা ১১টার দিকে মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কলকিহারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে আজির রহমান বোরো ক্ষেতে সেচ দেওয়ার জন্য তার বাড়ির পাশে অবস্থিত মোটরের সংযোগ দিতে যান। সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বকশীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

আপডেট সময় ০৮:০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩