ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে জাতীয় পাট দিবস পালিত

জাতীয় পাট দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’- এই প্রতিপাদ্যে জাতীয় পাট দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৬ মার্চ সকালে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। স্বাগত বক্তব্য রাখেন জামালপুর জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক নূর আলম।

জাতীয় পাট দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: এম আলমগীর

জামালপুর পাট উন্নয়ন সহকারী মো. আব্দুল জলিলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, জেলা পাট ব্যবসায়ী সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজি মো. নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, হস্তশিল্প ব্যবসায়ী জয়ন্তী কৈরী প্রমুখ।

বক্তারা, পাট শিল্পের সোনালি অতীতের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে এনে পাটের বহুমুখী ব্যবহারের গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সোনালি আঁশের মাধ্যমে কৃষকের মুখে আবার যেন হাসি ফোটে, সে-লক্ষ্যেই সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।

জাতীয় পাট দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভার সার্বিক সহযোগিতায় ছিলেন জামালপুর পাট পরিদর্শক মো. আওরংগযেব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে জাতীয় পাট দিবস পালিত

আপডেট সময় ০৮:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩