ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মাদারগঞ্জে এস এম সাইফুল্লাহ রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রতিযোগিতার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য এস এম সাইফুল্লাহ রহমান।ছবি:বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বেড়া বেতাগাঁ এস এম সাইফুল্লাহ রহমান উচ্চ বিদ্যালয়ের ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারি বিদ্যালয়টির মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য এস এম সাইফুল্লাহ রহমান।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এক্সিল্যান্স টেক্সটাইল মিলস্ লি. এর চেয়ারম্যান মো. আব্দুল মোতালিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল ইসলাম মাফু, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আশেক মাহমুদসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলার পাশাপাশি শারীরিক কসরত ও মিউজিক্যাল ডিসপ্লেও অনুষ্ঠিত হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে এস এম সাইফুল্লাহ রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট সময় ০৮:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩