ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে জামালপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে জামালপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি। ২৫ জানুয়ারি দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শফিমিয়ার বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় গিয়েছে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আর বিএনপি ক্ষমতায় গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। তিনি আরও বলেন, বিএনপির ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। আগামী দিনে এই সরকারের বিধায় ঘণ্টা বাজিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার আন্দোলনে আমরা রাজপথে থাকবো। তিনি দলীয় সকল নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

সমাবেশে জেলা বিএনপির আওতায় ৭টি উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে জামালপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩