ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান বাবুলের মুক্তির দাবিতে সমাবেশ, কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে মেলান্দহ উপজেলা বিএনপি।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুলসহ কারাবন্দি বিএনপি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি দুপুরে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়।

মেলান্দহ পৌর বিএনপির সভাপতি আইনজীবী মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আনোয়ার কাদির শ্যামল তালুকদার, ফুলকোচা ইউনিয়ন বিএনপির সভাপতি মতলুব হোসেন বাবু, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিনহাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সুমন মাহবুব, মেলান্দহ উপজেলা ছত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ও সদস্য সচিব রকিব হাসান রনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সভাপতি মতিউর রহমান বাবলু।

আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে অসহায় ৫ শতাধিক শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সমাবেশে বক্তারা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুলসহ কারাবন্দি বিএনপি নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

মোস্তাফিজুর রহমান বাবুলের মুক্তির দাবিতে সমাবেশ, কম্বল বিতরণ

আপডেট সময় ০৭:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩