ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

জামালপুরে দুর্যোগ প্রশমনে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

জামালপুরে দুর্যোগ প্রশমনে কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দুর্যোগ প্রশমনের জন্য কর্মীদের দক্ষতা উন্নয়নে জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে জামালপুর তিনদিনব্যপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর।

এডিএইচ এর আর্থিক সহায়তায় এন্টিসেপটরি একশন (এএ) প্রকল্পের মাধ্যমে আয়োজিত জামালপুর শহরের হোটেল রওশনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের সমন্বিত কার্যালয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সেবাস্টিন পিউরিফিকেশন, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা, এএ প্রকল্পের ব্যবস্থাপক প্রশান্ত রায়, উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।

সভায় উন্নয়ন সংঘ ও পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের কর্মী ও প্রকল্পের স্বেচ্ছাসেবকসহ ২০ জন অংশ নেন। এএ প্রকল্পটি জামালপুর ও বাঘেরহাট জেলায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

জানা যায়, সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঝুঁকিগুলো হ্রাসকরণ, লক্ষিত জনগোষ্ঠীর দুর্যোগের পূর্বাভাসমূলক প্রস্তুতির পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতির প্রক্রিয়া উন্নত করার লক্ষে প্রকল্পটি বাঘের হাট জেলার মংলা, রামপাল এবং জামালপুর জেলার সদর ও ইসলামপুর উপজেলায় শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জামালপুরে দুর্যোগ প্রশমনে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩