ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

তিতপল্লায় ৪০০ দরিদ্রকে কম্বল দিলেন আওয়ামী লীগনেতা ফারুক আহাম্মেদ চৌধুরী

জামালপুর সদরের তিতপল্লায় শীতার্তদের কম্বল দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে ২০ জানুয়ারি বিকেলে স্থানীয় শীতার্ত ৪০০ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জামালপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী তার ব্যক্তিগত তহবিলের অর্থায়নের এসব কম্বল বিতরণ করেন।

এ উপলক্ষে ২০ জানুয়ারি বিকেলে তিতপল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসনে এমপি প্রার্থী হতে আগ্রহী জামালপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান, সহ-সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. দৌলতুজ্জামান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাংবাদিক আজিজুর রহমান ডল, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফি উদ দৌলা চিশতী, দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ দিপু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক নূরল প্রমুখসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিতপল্লা ইউনিয়নের শীতার্ত ৪০০ দরিদ্র মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

তিতপল্লায় ৪০০ দরিদ্রকে কম্বল দিলেন আওয়ামী লীগনেতা ফারুক আহাম্মেদ চৌধুরী

আপডেট সময় ০৭:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩