ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বেথলেহেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসরায়েলি বাহিনী মঙ্গলবার পশ্চিম তীরের শহর বেথলেহেমে এক শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল বলেছে যে পুলিশ কর্মকর্তারা মোলোটভ ককটেল নিক্ষেপকারীদের উপর গুলি চালালে এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ ভোরে বেথলেহেমে দখলদার সৈন্যদের গুলিতে শিশু অ্যাডাম এসাম শাকের আইয়াদ(১৫) নিহত হয়েছে।’ এ ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বেথলেহেমের ধেইশে শরণার্থী শিবিরে অভিযানকালে সীমান্ত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর ও মোলোটভ ককটেল নিক্ষেপকারীদের প্রতি তারা গুলি চালিয়েছিল। এদিকে, সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ঘরবাড়ি তল্লাশি করতে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিনাঞ্চলীয় শহর ধেশেহে প্রবেশ করলে সংঘর্ষ শুরু হয়। নিহত শিশুু আইয়াদ বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তৃতীয় ফিলিস্তিনি।

এএফপির তথ্য অনুযায়ী, ইসরায়েল-অধিভুক্ত পূর্ব জেরুজালেমসহ ইসরায়েল ও পশ্চিম তীরে বিভিন্ন সংঘর্ষে গত বছর দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার ক্ষমতায় বসে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বেথলেহেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত

আপডেট সময় ০৯:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩