ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছামছুল আলমের ইন্তেকাল

জানাজা নামাজে গভীর শোক প্রকাশ করে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ছামছুল আলম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২৭ ডিসেম্বর রাত ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া গ্রামের মাদ্রাসা মাঠে ২৮ ডিসেম্বর বিকাল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

বিএনপি নেতা ছামছুল আলমের মৃত্যুতে জামালপুর-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদৎ জামান বিন শোভন, বকশীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ফকরুজ্জামান মতিন, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছামছুল আলমের ইন্তেকাল

আপডেট সময় ০৭:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২