ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুরে জ্বালানি-বিদ্যুৎ-বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জামালপুরে জ্বালানি-বিদ্যুৎ-বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।ছবি:আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে বিজয় দিবস স্মারক জ্বালানি-বিদ্যুৎ-বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর সকালে সরকারি আশেক মাহমুদ কলেজের অর্থনীতি বিভাগ কলেজ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক শাকের আহম্মদ চৌধুরীসহ অন্যান্যরা।

সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞ অধাপক মোশাহিদা সুলতানা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট : একটি ঐতিহাসিক পর্যালোচনা, জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী কল্লোল মোস্তফা বিদ্যুৎ ও জ্বালানি সংকটের উৎস ও সমাধান এবং সহকারী অধ্যাপক আয়াতুল্লাহ আল মুসাবী আকন্দ আন্ডারস্ট্যান্ডিং এনার্জি ডায়নামিকস : ওয়ার্ল্ড এন্ড বাংলাদেশ পার্সপেক্টিভ নামে আলাদা আলাদা তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।

এ সময় বক্তারা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি এখন বৈশ্বিক সংকট। তেল, গ্যাস, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সরকারি প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জ ও ভুল-ত্রুটি সমাধান করে নিজেদের সক্ষমতা বাড়ানো গেলে বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব। গ্যাস, কয়লাসহ অন্যান্য খনিজ জ্বালানি সম্পদ আহরণে বিদেশী কোম্পানির সাথে চুক্তি ও কারিগরি দিক পর্যালোচনা করে সংকট মোকাবেলায় সরকারকে কৌশলী ভূমিকা রাখতে হবে।

সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিশেষজ্ঞরা। সেমিনারে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুরে জ্বালানি-বিদ্যুৎ-বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২