ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভারতের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন মুশফিক-তাসকিন, নতুন মুখ জাকির

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নতুন মুখ জাকির হাসানকে অন্তর্ভুক্ত করে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

গেল সপ্তাহে কক্সবাজারে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাকির। দুর্দান্ত ইনিংসের সুবাদে জাতীয় দলে সুযোগ পান তিনি। জাকিরের ইনিংসের সুবাদেই ইনিংস হার থেকে রক্ষা পায় বাংলাদেশ, শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।

বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘ দেশের মধ্যে সবচেয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের একজন জাকির এবং গত পাঁচ বছর ধরে আমাদের নজরে ছিল সে।’

নান্নু আরও বলেন, ‘হাই পারফরমেন্স ইউনিটে ছিলেন জাকির। এই মৌসুমে প্রথম-শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। গত সপ্তাহে ভারত ‘এ’ দলের বিপক্ষে দারুন একটি ইনিংস খেলেছেন জাকির। তার ইনিংসেই হার এড়াতে পারে বাংলাদেশ। আমরা যা দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য প্রস্তুত সে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ মিস করা সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম, ইয়াসির আলী এবং পেসার তাসকিন আহমেদ দলে ফিরেছেন।

ইনজুরির কারণে তাসকিন ও ইয়াসির খেলতে পারেননি। পবিত্র হজ পালনের কারণে ঐ সিরিজটি মিস করেন মুশফিক। পিঠের ব্যথার কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ওয়ানডেও মিস করেন তাসকিন।

আগামী শনিবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেও মিস করবেন তাসকিন। তাসকিনের ফেরা নিয়ে কোন তাড়াহুড়া করতে চায় না টিম ম্যানেজমেন্ট।

কুঁচকির ইনজুরির কারনে ওয়ানডে সিরিজ মিস করা তামিম ইকবালকে প্রথম টেস্টের দলে রাখা হয়নি।

আবেদিন জানান, পুরোপুরি সুস্থ হতে ২২ ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে ওয়ানডে অধিনায়ক তামিমের। এতে দ্বিতীয় ও শেষ টেস্টেও তার খেলা অনিশ্চিত। ২২ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

টেস্ট দলে সুযোগ না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমান। টেস্ট দলে সুযোগের জন্য সম্প্রতি আহামরি কোন পারফরমেন্স করেননি মোসাদ্দেক। লাল বল হাতে সুইংয়ে ঘাটতি থাকায় টেস্ট বোলার হিসাবে মুস্তাফিজকে বিবেচনা করেনি বাংলাদেশ। দীর্ঘ সংস্করণের ফরম্যাটে এক্ষেত্রে উন্নতির প্রয়োজন ফিজের।

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ওয়ানডে সিরিজে জয় করেছে বাংলাদেশ। আগামী শনিবার চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান, এনামুল হক বিজয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন মুশফিক-তাসকিন, নতুন মুখ জাকির

আপডেট সময় ০৯:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২