ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

শিশুদের জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে জামালপুর শিশু ফোরামের উদ্যোগে স্মারকলিপি

জামালপুরে দিশারী শিশু ফোরামের উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয়।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শিশুদের সর্বাধিক গুরুত্ব দিয়ে শিশুদের জন্য সকল উন্নয়ন, পরিকল্পনা, আইন ও নীতিমালা কার্যকর ও সঠিক বাস্তবায়নে দ্রুততার সাথে পৃথক একটি শিশু বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠার জন্য নির্দেশনার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জামালপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি জমা দেওয়া হয়।

৭ ডিসেম্বর জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের কাছে দাবিসম্বলিত স্মারকলিপি জমা দেন দিশারী চাইল্ড ফোরামের সভাপতি অনন্যা।

এ সময় অন্যান্য শিশুদের সাথে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশন জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা প্রমুখ।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায় শিশুদের দাবির প্রতি সম্মতি জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানোর জন্য আশ্বাস দেন।

উল্লেখ ২০২০ সালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আলাদা শিশু অধিদপ্তর প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছিলেন। দীর্ঘ সময়েও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোন পদক্ষেপ দেখা যায়নি। সম্প্রতি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল আইনমন্ত্রীর নিকট দাবিটি উপস্থাপন করলে তিনি আশ্বস্ত করেন।

প্লান ইন্টারন্যাশনাল, এডুকো বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন, এসওএস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টেরে ডেস হোমস এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয়টি সংস্থা জয়েনট ফোর্সেস হিসেবে কাজ করছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে জামালপুর শিশু ফোরামের উদ্যোগে স্মারকলিপি

আপডেট সময় ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২